1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 4:25 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

শ্যামসুন্দরপুর ফরিদাবাদ শেখ ফেলু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • Update Time : Thursday, February 5, 2026

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 
”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর বর্ধিত পৌরসভার শ্যামসুন্দরপুর ফরিদাবাদ শেখ ফেলু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও ফরিদাবাদ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ,(৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে অত্র মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, শ্যামসুন্দর পুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়ালী আলহাজ্ব মোহাম্মাদ ফরিদ শেখ।

এ-সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও অত্র মাদ্রাসার সভাপতি শেখ মাহতাব আলী মেথু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হারুন-অর রশিদ, অত্র মাদ্রাসার সদস্য মোঃ ইদ্রিস আলী শিকদার, সদস্য মোঃ শফিউল আলম (বাবুল শেখ), সদস্য মোঃ রাশেদ বিন আহম্মেদ, সদস্য শেখ মোঃ মোফাজ্জল হোসেন, পারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, পৌর ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর মন্ডল, সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমজাদ হুসাইন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামসুন্দরপুর ফরিদাবাদ শেখ ফেলু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও ফরিদাবাদ মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মোঃ ফয়সাল আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া শপথ পাঠ, কুচকাওয়াজ, মশাল প্রজ্জ্বলন ও
মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সকল অতিথিকে মুগ্ধ করে তোলেন। দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ-সময় প্রতিযোগিতা দেখার জন্য মাঠের র্পাশে শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও বিপুল সংখ্যক দর্শকের জমায়েত হয়। দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd