1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:50 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিতল

  • Update Time : Sunday, May 17, 2026

(আহমদ রেজা) চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। সংগঠনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলনে গঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি এবং অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শনিবার (১৬ মে) অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আক্তার ও অধ্যাপক অসীম চক্রবর্তীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসাইন, অধ্যক্ষ প্রদীপ কুমার দে, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক রঞ্জন দাশ ও অধ্যাপক সামিরা বেগম। সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক ত্রিদিব রায়, অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, অধ্যাপক মৃণাল কান্তি বণিক ও অধ্যাপক নজরুল ইসলাম ভূঁইয়া। অর্থ সম্পাদক অধ্যাপক রাজিব দত্ত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ঋতি নন্দী, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক দেবানন্দ বসু, দপ্তর সম্পাদক অধ্যাপক আনোয়ারুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক রুপম নাথ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. মেহেদী হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক হামিদা বেগম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, অধ্যাপক জহির উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক আশিষ দেববর্মণ, অধ্যাপক কণিকা বৈষ্ণব, অধ্যাপক শান্তপদ বড়ুয়া ও অধ্যাপক নাসরাতুল হোসাইন।
সম্মেলনে বক্তারা বলেন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাখাতে বিশেষ আর্থিক বরাদ্দ প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং উপযুক্ত আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd