
খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
“আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাগরিক সমাজের সম্মানে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে আয়োজিত বিশাল ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রবিবার ৮ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ৬ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আব্দুল আজিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির ভুঁইয়া, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, অ্যাডভোকেট জামাল, আফজাল হোসেন, মুন্সি আমান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন। শেষে দেশবাসী তথা সরাইল আশুগঞ্জবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।