1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 12:57 pm
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রস্তুতি সভা সম্পন্ন

  • Update Time : Wednesday, April 1, 2026

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মোঃ শফিক। পরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি নুরুল হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কলিম এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ।

এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফতাব হোসেন আশিক, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মোঃ শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ।

সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক রহমত উল্লাহসহ সদস্য কামরুল ইসলাম, আনোয়ার কামাল, খোরশেদ আলম, মোঃ হোসাইন, সালা উদ্দিন ও রাসেল মির্জা।

সভায় স্বাগত বক্তব্যে সভাপতি নুরুল হোসাইন বলেন, ২০২৩ সালের ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে প্রেসক্লাবের কার্যকরী পরিষদ অনুমোদিত হয়। তবে কিছু সদস্যের দীর্ঘ অনুপস্থিতি ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্টদের অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল প্রেসক্লাবের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করলেও তা সফল হয়নি এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র সফল হবে না।

ব্যক্তিগত জীবনের প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি জানান, গত ৫ আগস্ট তার নিজ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং পরবর্তীতে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এক মাস ১২ দিন কারাভোগ করতে হয়েছে। এ ঘটনায় তিনি সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচারের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন টিপু বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করা প্রতিটি সাংবাদিকের দায়িত্ব।” তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তাই তথ্য যাচাই করে সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পেশার প্রতি আন্তরিক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে আগামী ১১ এপ্রিল সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নব-নিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু ও সিনিয়র সহ-সভাপতি শামশুল আলম শারেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিশেষে সভাপতি নুরুল হোসাইন সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd