1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 4:42 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে কর্মী ও সহযোগী সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জের ৪৪৪টি পপূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়, প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে শিশুকে হেনস্তার চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬ শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত
ব্রেকিং নিউজঃ

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে,

  • Update Time : Tuesday, April 7, 2026

শওকত হোসেন মুন্না, চট্টগ্রাম

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার হোতা, ব্যাংক লুট ও ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলম গং-এর মিথ্যা মামলার প্রতিবাদে ৬ এপ্রিল বিকেল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।
বক্তারা বলেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গং-এর বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং উল্টো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় শাহাবুদ্দিন আলম,তার মা লায়লা বেগম,স্ত্রী আলম,দুই সন্তান সাজ্জাদ আরেফিন আলম,শাহারিয়ার আরেফিন আলমের নামে,আর আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির সেই সত্য তথ্য প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি সি ভিশন এর সাংবাদিক আরিয়ান লেনিন এর নাম জড়িয়ে শতকোটি টাকার মামলা দায়ের করে।মামলা করার পর ভেজাল ও নিম্নমানের গুড়ো দুধ গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক এর পেইজ আরিয়ান লেনিন এর ছবি যুক্ত করে নানা অপপ্রচার করতে থাকে এসএ গ্রুপ,অথচ ইতিমধ্যে গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক বাজার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত।

মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।”

তারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া মানবন্ধনে বক্তারা এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা,জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক,সি ভিশনের সম্পাদক সাংবাদিক এস এম আকাশ,চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক নেতা সোহাগ আরেফিন,দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি,সাংবাদিক আবু হেনা খোকন,চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল,মুহাম্মদ রফিকুল ইসলাম,শিব্বির আহমেদ ওসমানী,আরাফাত কাদের,রাকিব উদ্দিন,রেজাউল করিম বাবলু,সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না,বাবলু বড়ুয়া,আনিসুর রহমান,চ্যানেল এস প্রতিনিধি রুমেন চৌধুরী,মো: জামশেদ ইসলাম,সানি দাশ,সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী,রেখা আলম,শহীদুল ইসলাম,শফিকুল ইসলাম,জহিরুল ইসলাম বাবলু,ক্যামেরা জার্নালিস্ট শওকত,সাংবাদিক রাজীব

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd