1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 11:42 pm
শিরোনামঃ
জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল  আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার নেত্রকোনায় ভুয়া’ ওয়ারিশান সনদে মেয়েদের বঞ্চিতের অভিযোগ, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু

  • Update Time : Friday, March 6, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন আসাদুল ইসলাম নামে এক প্রান্তিক কৃষক। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি উন্নত জাতের বিদেশি গরু ও মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবনতাইড় গ্রামের সিনতউল্লার ছেলে আসাদুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তার গোয়াল ঘরে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। আসাদুল ঘর থেকে বেরিয়ে দেখেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা দুটি বিদেশি জাতের গরু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

আবেগপ্লুত কণ্ঠে গৃহস্থ আসাদুল ইসলাম বলেন, “এই গরু দুটিই ছিল আমার আয়ের প্রধান সম্বল। আগুনে সব হারিয়ে আমি এখন দিশেহারা। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।”

এদিকে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘুড়িদহ ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পাশা মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় কামাল পাশা মন্ডল ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সাহায্যের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd