1. admin@moheshpurnews24.com : admin :
February 5, 2026, 11:19 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে তাতী দলের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন ব্রাহ্মণবাড়ীয়ায় নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর নিরাপত্তা জোরদার নাসিরনগরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। উখিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখানো হবে- আগরদাঁড়ীর জনসভায় আব্দুর রউফ ১২ তারিখে আপনাদের ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবেঃ  এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। প্রকৌশলী সাদরুলের বিরুদ্ধে সরকারি অর্থে হরিলুটের অভিযোগ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার অল্প পুঁজিতে হালাল বিনিয়োগে লাভজনক ব্যবসা: কক্স বিজনেস গ্রুপ (CBG)
ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরায় ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখানো হবে- আগরদাঁড়ীর জনসভায় আব্দুর রউফ

  • Update Time : Thursday, February 5, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আগরদাঁড়ী ফুটবল মাঠে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২আসনে ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতা বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্র শিবিরের ছেলেদের দিয়ে ধানের শীষের ব্যানার ছিড়ছে। ধানের শীষের ব্যানার ছিড়লে আমাদের ভোট কমবে না।

আল্লাহর রহমতে ধানের শীষের ভোট আরও বৃদ্ধি পাবে। আগরদাঁড়ী ইউনিয়ন এখন বিএনপির ধানের শীষের ঘাঁটি। আগরদাঁড়ীতে এই মানুষের গণজোয়ার ও জনস্রোতই প্রমাণ করে সাতক্ষীরা ২ আসনে ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের লাল কার্ড দেখানো হবে।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সদর উপজেলা দলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্স, বিএনপিতে যোগদানকারী নূর মোহাম্মদ প্রমুখ।

আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রে রূপ নেয়। নির্বাচনী জনসভায় জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদ ধানের শীতের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd