ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা:
সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদুর রহমান পলাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরার আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি হয়।সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তার গল ব্লাডারে স্টোন ধরা পড়ে। আনোয়ারা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মুশফিকুর রহমান, ড. কবিরুল ইসলাম ও ডা. জয়ন্ত কুমারের নিবিড় তত্ত্বাবধানে অস্ত্র পাচারের মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়।
সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান আলম,সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকা দৈনিক সুপ্রভাত পত্রিকার উপ-সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক প্রভাতী খবর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক বিপ্লব, কোষাধক্ষ্য মোঃ আজহারুল ইসলাম,সাহিত্য সম্পাদক মোঃ মামুন হোসেন,দপ্তর সম্পাদক শেখ শিমুল হোসেন বাবু, সদস্য শেখ মনিরুজ্জামান,সঞ্জয় কুমার দাশ,নব কুমার দে সহ সকল সদস্যবৃন্দ
সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সাতক্ষীরা আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকে গল ব্লাডারে স্টোন অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল বাসভবন চিকিৎসাধীন আছেন।