1. admin@moheshpurnews24.com : admin :
February 4, 2026, 1:06 am
শিরোনামঃ
পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক মসলা ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন” কোটচাঁদপুরে নির্বাচনী সমাবেশে অধ্যাপক মতিয়ার রহমান ধানের শীষের বিজয় হলে আপনাদের স্বপ্ন পুরনে সারা জীবন পাশে থাকবে—- মোহাম্মদ শামীম কায়সার লিংকন ‎বাগেরহাটে নির্বাচনি স্বস্তিতে জামায়াত,বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, বাংলাদেশ খেলাফতে মজলিস কক্সবাজার জেলা শাখার সম্মানিত জইন্ট সেক্রেটারি কামাল উদ্দিনের সমাজ ও শিক্ষা উন্নয়নে ভূমিকা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ
ব্রেকিং নিউজঃ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

  • Update Time : Tuesday, February 3, 2026

ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কাথন্ডা বাজারে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেদিন খইতলার বাঁধ ভেঙেছিল, সেদিন কোনো নেতা আসেনি এই বাঁধ বাঁধতে। সেদিন আমি এসেছিলাম আলিপুর ইউনিয়ন থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছিলাম। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ধানের শীষের গণজোয়ারে ভোট বিপ্লবের মধ্য দিয়ে সাতক্ষীরা-২আসনে আমি এমপি নির্বাচিত হবো ইনশাঅল্লাহ।

জাতীয়তাবাদী দল উন্নয়ন ও শান্তির জন্য ইনশাআল্লাহ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি সাতক্ষীরা-২আসনে এমপি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন চেক্সটাইল মিল পূণরায় চালু করার ব্যবস্থা করবো। তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, কেন্দ্রীয় কৃষক দলের মাহমুদুল আলম শাহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা সাইদুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রুমি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. নজরুল ইসলাম প্রমুখ।
বৈকারী, কুশখালী ও বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রের রূপ নেয়।
এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd