
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট সমস্যা।
গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিনিয়ত লেগেই থাকছে দীর্ঘ যানজট যার ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ বাজার এলাকা ও প্রধান সড়কে অপরিকল্পিত যানবাহন চলাচল অবৈধ পার্কিং এবং সড়ক দখলের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ভ্যান এই যানজট থেকে রেহাই পাচ্ছে না।
জরুরি চিকিৎসা নিতে গিয়ে অনেক রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারছেন না, যা জীবনঝুঁকি বাড়াচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
ফলে দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
এ অবস্থায় দ্রুত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন