মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের মওয়াগাড়ী দিমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনায় আটক চারজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায় চুরির ঘটনার পর গ্রামবাসী চারজনকে আটক করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, তদন্ত কেন্দ্রে নেওয়ার পর ওই চারজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।