1. admin@moheshpurnews24.com : admin :
June 15, 2026, 3:08 pm
শিরোনামঃ
‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন নীলফামারীর কিশোরগঞ্জে রেজাউল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎দীর্ঘ প্রতীক্ষার অবসান: বাগেরহাট জেলা হাসপাতালে চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি রিকশা চালক নকির চরম অসহায় অষ্টগ্রামে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির বার্তা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
ব্রেকিং নিউজঃ

সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

  • Update Time : Monday, June 15, 2026

‎বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৫ জুন) সকালে সাভারের রানা প্লাজার সামনে শ্রমজীবী ঐক্য পরিষদ ও বিভিন্ন কারখানার ভুক্তভোগী শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক কবির হোসেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার, সহ-সাধারণ সম্পাদক মো. আবু কালামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
‎সমাবেশে বক্তারা বলেন, চলতি জাতীয় বাজেটে পোশাক খাতের সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় শ্রমিকদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বাজেট পুনর্বিবেচনার পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ‘লে-অফ’ বাতিল এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
‎সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন অভিযোগ করেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের বেআইনিভাবে ছাঁটাই করা হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। তিনি আল মুসলিম গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের দ্রুত পুনর্বহাল, ম্যাক্সন্স স্পিনিং মিলসসহ বন্ধ কারখানা পুনরায় চালু, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
‎তিনি আরও বলেন, বিভিন্ন শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ নিরসন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, নির্যাতন ও হয়রানি বন্ধ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
‎সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd