
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
শওকত হোসেন মুন্না
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নির্দেশে আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) রবিউল হোসেন, এএসআই(নিঃ) মেজবাহ উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন সহ একটি চৌকশ আভিযানিক দল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ০১/০৭/২০২৬ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকা হইতে ভোর পর্যন্ত আকবরশাহ থানাধীন ইস্পাহানী সী গেইট ও পাহাড়তলী থানাধীন নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আকবরশাহ থানার মামলা নং ৪০, তারিখ - ২৮/০৬/২৬, ধারা- ৪৫৭/৩৮০/৪২৭ এর আসামী
১। তাকবির হোসেন রিয়াদ(২৫), পিতা-শাহ আলম, মাতা-শাহিনুর বেগম, সাং-পূর্ব হিংগুলী, তলতলা, মকরম আলী ভূইয়া বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- জনতা কলোনী মুছা চৌধুরীর ভাড়াটিয়া, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম,
২। নুরুন্নবী (২২), পিতা- কাজী আবুল কালাম, মাতা- খালেদা বেগম, সাং- নোয়াপাড়া, কে টাউয়ার ৪তলা, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম,
৩। রাকিব হোসেন (২৪), পিতা- মারফত উল্লাহ , মাতা- বিবি আক্তার, সাং- নোয়াপাড়া (আমানত উল্লাহ চেয়ারম্যান বাড়ি), থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম,
৪। ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা(৪৮), পিতা- মৃত আহমদুর রহমান, মাতা- বিবি মরিয়ম, সাং- জনতা কলোনী (মোল্লা বাড়ি), থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল হইতে চোরাইকৃত ০২টি ল্যাপটপ ও ০১টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।
আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।