1. admin@moheshpurnews24.com : admin :
November 9, 2026, 4:25 pm
শিরোনামঃ
মহেশপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ’হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জনগণের ভালোবাসা ও সমর্থনে সিক্ত জোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন: আসন্ন ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন ও উন্নয়ন নিয়ে নানা প্রত্যাশা উখিয়া-টেকনাফে রোহিঙ্গা সংকটের আড়ালে অপরাধের বিস্তার: স্থানীয় সহযোগীদের ভূমিকা নিয়ে বাড়ছে উদ্বেগ অপহরণ, মাদক কারবার, অবৈধ জমি কেনাবেচা ও পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ; তদন্তের দাবি স্থানীয় সচেতন মহলের… চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের দায়ে ৮ যুবককে আমৃত্যু কারাদন্ড ফরিদপুর হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজে আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ শুরু নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র—দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • Update Time : Sunday, November 8, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি :

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’— প্রতিপাদ্যে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুরে দিরাউ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয়,জিও,এনজিও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস,গোপেশ বর্মন,হাফছা বেগম প্রমুখ।
দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে সমবায়ীদের মধ্যে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজাত গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.১১.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd