1. admin@moheshpurnews24.com : admin :
September 14, 2026, 7:45 pm
শিরোনামঃ
ফেনী মডেল থানার বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস পঞ্চগড়ে এক গৃহবধকে মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মনসুর গংদের বিরুদ্ধে সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ খুদের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিলেন এমপি মতিয়ার সাথে ছিলেন পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ। ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন মধুচৌধুরী ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ

  • Update Time : Monday, September 14, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন,সরকারের প্রনোদনার বিষয়ে দলীয় বিবেচনায় না করে সঠিক তালিকা করে যারা প্রকৃত ভূক্তভোগীরা বয়েছেন তাদের এই প্রনোদনা দেয়ার কথা উল্লেখ করেন। জেনেশুনে বিএনপি কোন অন্যায় করবে না বা অন্যায়কে প্রশ্রয় দিবে না। তিনি প্রশাসনের কর্মকর্তাাদের উদ্দেশ্যে করে বলেন গ্রাম কিংবা শহরের সাধারন জনগন যারাই আপনাদের কাছে আসবেন তারা যেন হাসিমুখে আপনাদের অফিস থেকে বাসায় ফিরতে পারেন। গায়েবী মামলা,গোপনে মামলা,এসব মিথ্যা মামলার ঘটনার সাথে যারা সম্পৃত্ত না এমন সব নিরীহ মানুষদের আসামী করে হয়রানি করা যাবেনা।

তিনি বলেন,বিগত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে এসব মিথ্যা মামলা মোকাবেলা করতে হয়েছে। আবার যারা প্রকৃত অপরাধি কিংবা আসামী তারা যেন বুক উচুঁ করে রাস্তা হাটতে না পারে সেই ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে অপরাধী যেই হোক সে আমার দলের হোক কিংবা কারো আত্মীয় হোক অপরাধি অপরাধিই। তিনি উল্লেখ করেন বিএনপি দেশের সর্ব বৃহত্তম একটি রাজনৈতিক দল এই দলের ইতিহাস ঐহিত্য রয়েছে। আমার নিজে র্দূনীতি করব না কোন র্দূনীতিবাজকে প্রশ্রয় দেবনা এটাই হবে শহীদদের স্বঁপ্ন।

তিনি আরো বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে কিন্ত যে যতই ষড়যন্ত্র করুক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পূর্বে জনগনের মাঝে যতগুলো অঙ্গীকার করেছেন প্রতিটি অঙ্গীকার উনি বাস্তাবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন,সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা আসন্ন। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাাদের দৃষ্টি আকর্ষন করে বলেন,বিগত সরকারের আমলে পূগা উদঙাপন পরিষদ এবং আমাদের দলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রয়েছে। তাই এই দুটি সংগঠন একত্রিত হয়ে মিলেমিশে আনন্দঘন পরিবেশে পূজা শুরু এবং সমাপ্ত করবেন তবে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের আহবান জানান। যেন কেহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান।
তিনি সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার সার্বিক আইন শৃংখলা ,উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিতে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ¦ জি কে গউছ এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ,সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী,পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন,বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,এড. আব্দুল হক,নাদীর আহমদ,রেজাউল হক,এড. শেরেনুর আলী,আ ত ম মিসবাহ,নজরুল ইসলাম,এড. জিয়াউর রহীম শাহিনসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তিনি পরে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে আলাদাভাবে পানসী রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৯.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd