1. admin@moheshpurnews24.com : admin :
June 8, 2026, 6:36 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করেন গোমস্তাপুরে বিয়ের প্রলোভনে ২ বছর শারীরিক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি,শামীমের বাড়িতে রোজির অনশন নেত্রকোনায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণচেষ্টা, দুজন কারাগারে নাসিরনগরে বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ  নিহত আহত -২ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা গাইবান্ধা সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদপুরে খামারীদের গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগমনোনয়ন বাতিলের তথ্য গোপন, আপিলের সুযোগ না দেওয়ার অভিযোগ; তদন্তের আশ্বাস শিক্ষা বিভাগের বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় হরিণাকুণ্ডুতে তাল ও খেজুর চারা রোপণ কর্মসূচি প্রচন্ড তাপপ্রবাহে আখের রসের ব্যপক চাহিদা
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

  • Update Time : Monday, June 8, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল পালন করেছে।

সোমবার সকাল এগারোটায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম,চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তানভীর হোসেন, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হচ্ছে –
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত (স্মারক নং: ৫৯.০০.০০০০.১৪০.১৬.১০.২৫.৩৩৬) ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।
. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০,০০০ টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০,০০০ টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন সহ এই ৬ দফা দবি তুলে ধরেন। অন্যতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১ টার পর থেকে সকল একাডেমিক কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd