1. admin@moheshpurnews24.com : admin :
May 17, 2026, 3:10 am
শিরোনামঃ
গাজীপুরের চান্দনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় টিএসআই সিদ্দিক রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা। সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা।

  • Update Time : Saturday, May 16, 2026

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ

এখনও বাংলাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা হয়নি। তবে স্থানীয় সরকার বিভাগ ও সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ পরিস্থিতিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নামের পাশাপাশি আলোচনায় রয়েছেন জয়দেব চন্দ্র শর্মা। তিনি সাবেক ইউপি সদস্য হরিদাস চন্দ্র শর্মার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জয়দেব চন্দ্র শর্মা বলেন,
“ইউনিয়নের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চিন্তা করছি। জনগণের সমর্থন পেলে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কৃষি ও যুবসমাজের উন্নয়নে কাজ করতে চাই। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকল মুসলিম ভাইদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।”
স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্র রায় বলেন,
“আমরা এমন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। জয়দেব চন্দ্র শর্মা এলাকায় পরিচিত মুখ হওয়ায় তাকে নিয়েও আলচনা হচ্ছে।”
আরেক স্থানীয় বাসিন্দা লিটন ইসলাম বলেন,
“সাধারণ মানুষের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। এজন্য অনেকেই তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন।”
তবে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের অন্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতাও ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়দের ধারণা, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক আলোচনা আরও সক্রিয় হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd