গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
গণমিছিলে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শহীদ আমিনুলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল তিনি নিজ আগ্রহে মামার সঙ্গে মামার সঙ্গে গণমিছিলে অংশ নিতে রওনা হন। ইথিমধ্যে কদমতলী এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি শাহাদাতবরণ করেন।
আজ মরহুম আমিনুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত থেকে নিজে ইমামতি করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন আব্দুল করিম।
এ সময় আব্দুল করিম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করেন। তিনি বলেন, শহীদ আমিনুলের এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
আমরা তার পরিবারের পাশে আছি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।