1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 9:20 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

  • Update Time : Saturday, December 27, 2025

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার ৭ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

শনিবার দুপুর ১:০০ ঘটিকার সময় ভবিতপুর নামক স্থানে রাস্তার কিনারা থেকে অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

অভিযানকালে মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭(১) ও ১৫ ধারায় ভবিতপুর গ্রামের মানোয়ারের ছেলে মো: রাজনকে (২৭) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শামীমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।
​জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd