1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 8:27 am
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, March 11, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, একটি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন হরিণা কুন্ডু কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর , থানার তদন্ত অফিসার অসিতকুমার রায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মোঃ আবুল হাসান মাস্টার সভাপতি হরিনাকুন্ড উপজেলা বিএন পি, খান মোহাম্মদ জিন্নাতুল হক সভাপতি হরিণাকুন্ডু পৌর বিএনপি, মোঃতাজাল হোসেন সাধারণ সম্পাদক হরিণাকুন্ডু উপজেলা বিএনপি জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু শাখার আমির বাবুল হোসাইন এবং
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্যও সবাইকে আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জননিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd