
মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ (উপজেলা পর্যায়)।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিয়ানাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাইজাল হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিন,পৌর বিএনপির সভাপতি মো. জিন্নাতুল হক খাঁন। ১
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু থানার সেকেন্ড অফিসার শ্যামা প্রসাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আনিচুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহেদ জোয়ার্দার এবং হরিণাকুণ্ডু পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসকের বিশেষ সহকারী মো. তারেক আল মামুন।
এ ছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং ক্রীড়ামোদী দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।