1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 6:02 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত

  • Update Time : Wednesday, January 14, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বরেণ্য নাট্যকার ও নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার তাহেরহুদা গ্রামে লালন ভূমি থিয়েটারের কার্যালয়ে এক বিশেষ স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​বুধবার রাতে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লালন ভূমি থিয়েটারের সভাপতি মো. হাবিবুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সেলিম আল দীনের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা বলেন, বাংলা নাটকের শিকড় সন্ধানী এই নাট্যচার্য তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
​স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রহিজুল ইসলাম, সদস্য মানিক মালিতা, জামির খুনকার ও টিপু হোসেনসহ স্থানীয় বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে সেলিম আল দীন এর বিখ্যাত নাটক “পুত্র” এর কিছু অংশ পাঠ করা হয়। এছাড়া লালন ভূমি থিয়েটারের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে। এতে লালন ভূমি থিয়েটারের শিল্পীরা সঙ্গীত ও বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে নাট্যচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজনে স্থানীয় সংস্কৃতিমনা দর্শক ও শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd