1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:52 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ভূমিসেবা সপ্তাহ শুরু: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, May 19, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে স্মার্ট ভূমিসেবা, ই-নামজারি এবং ভূমি কর প্রদান সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড দেখা যায়।

​র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।
​সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা অনায়াসে পাচ্ছেন। এর ফলে ভূমিসেবায় দালালি চক্রের দৌরাত্ম্য ও হয়রানি শূন্যের কোঠায় নেমে এসেছে।
​উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সেবা সপ্তাহ চলাকালীন সাধারণ মানুষকে ভূমিসেবা সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক সমাধান এবং অনলাইন সেবা গ্রহণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন। এছাড়াও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতা ও সুধীজন সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd