1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 7:52 pm
শিরোনামঃ
জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা হরিণাকুণ্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মনসা পূজা ও ঝাপান খেলা অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি মহেশপুরে মাদক সহ আটক ২ জন। দেশের জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই: যুব ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি আব্দুল হাই। সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মনসা পূজা ও ঝাপান খেলা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, August 19, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চিতলিয়াপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মনসা পূজা ও গ্রামীণ ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলার হাজার বছরের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উদ্যোগে দুই দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়। দেবী মনসার আরাধনার পাশাপাশি এ উৎসবের প্রধান আকর্ষণ ছিল সাপুড়ে ও ওঝাদের পরিবেশনায় রোমাঞ্চকর ঝাপান খেলা। ঢাক-ঢোল ও কাঁসার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও আশপাশের গ্রামীণ প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম মোনিক এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।

ঝাপান খেলা দেখতে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় জমান। ওঝারা বিভিন্ন বিষধর সাপ হাতে নিয়ে নানা কসরত প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। সাপের ফোঁস ফোঁস শব্দ আর ওঝাদের মুখে মনসা দেবীর বন্দনাগীতি গ্রামীণ জনপদে ফিরিয়ে আনে আবহমান বাংলার প্রাচীন সংস্কৃতি।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে লোকসংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা ও খেলা সম্পন্ন করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে। ভক্তিমূলক নানা আচার-অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও ঝাপান খেলার মধ্য দিয়ে চিতলিয়াপাড়ার এই আয়োজন গ্রামীণ সম্প্রীতি ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd