1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 2:47 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, February 24, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নবনির্বাচিত সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা পরিষদ, প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম এঁর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ঝিনাইদহ-হরিণাকুণ্ডু ২) আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা চৌধুরীর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রানী, ঝিনাইদহ জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া সহ সকল চেয়ারম্যানদ্বয়। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সিনিয়র সহ সভাপতি মাহবুব মুর্শেদ শাহীন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সেক্রেটারী নাজমুল হুদা রিপন সহ আরো অনেকেই।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ​এলাকায় কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ বা নাশকতা সৃষ্টির চেষ্টা চললে তা কঠোর হস্তে দমনের নির্দেশনা দেওয়া হয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান জোরদার করার বিষয়ে আলোচনা হয়। হাট-বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর বলেছেন, চাঁদাবাজ ও মাদক সহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd