1. admin@moheshpurnews24.com : admin :
September 11, 2026, 9:20 am
শিরোনামঃ
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক ফেনীতে মলম পার্টির সদস্যসহ ১৬ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল’ ২ নংওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু হানিফ মাদরাসায়ে মুহাম্মাদীয়ার ভূমিদাতার বিদায় সংবর্ধনা ও প্রবাসযাত্রা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা। রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, September 10, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ :
​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক, যৌতুক, আত্মহত্যা, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ( ১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এ সভা হয়। জেলা প্রশাসক কর্তৃক গৃহীত তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও “চিত্র মিডিয়া”র স্বত্বাধিকারী জুয়েল রানা।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা,সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

​সভায় বক্তারা বর্তমান সমাজের অন্যতম বড় ব্যাধি মাদক, তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় সৃষ্টিকারী অনলাইন জুয়া, আত্মহত্যার প্রবণতা এবং নারী নির্যাতন ও বাল্যবিয়ে রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। সমাজের এসব নেতিবাচক দিক থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসার তাগিদ দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd