1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 1:42 pm
শিরোনামঃ
দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন জিয়া শিশু কিশোর মেলা বরিশাল জেলা আহবায়ক আহমেদ কবির বিপ্লব আহবায়ক মো ফেরদৌস আহমেদ সদস্য সচিব করে কমিটি গঠন অবৈধ সার মজুদকারীকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের  প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ৬১ জন পেলো নগদ টাকা ও টিন – মানবিক সহায়তায় পাশে উপজেলা প্রশাসন

  • Update Time : Tuesday, August 18, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ৬১ জন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় প্রত্যেক উপকারভোগীকে ৩০০০/- (তিন হাজার) টাকা নগদ অর্থ এবং ১ বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে ৬১ জনের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হলো। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে অন্যদের মাঝেও এই সহায়তা প্রদান করা হবে।
সহায়তা প্রাপ্ত উপকারভোগীরা এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা জানান, এই সহায়তা তাঁদের দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে এবং নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরিতে দারুণ সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd