1. admin@moheshpurnews24.com : admin :
March 2, 2026, 11:36 pm
শিরোনামঃ
টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ও সার ডিলার কামাল আহমেদ কর্তৃক সার সংকট সৃষ্টির পায়তারার প্রতিবাদে গোবিন্দগঞ্জ ফ্লাইওভার-এ ফাটা গার্ডার বসানোর অভিযোগ স্থানীয়দের উদ্বেগ নেত্রকোনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে ​হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলা পুলিশ-এ পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

​হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • Update Time : Monday, March 2, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভায়না ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।

​ভায়না ইউনিয়ন জামায়াতের আমির আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম এবং উপজেলা আমির মোঃ বাবুল হোসেন মাস্টার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবু বকর বলেন, “তাকওয়া ও ন্যায়নীতির ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

আদর্শ সমাজ গড়তে হলে আমাদের ব্যক্তি জীবনে ইসলামের সুমহান শিক্ষা ও খোদাভীতি নিশ্চিত করতে হবে।” রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd