1. admin@moheshpurnews24.com : admin :
May 1, 2026, 2:04 pm
শিরোনামঃ
বালাসীঘাট হইতে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ফুলছড়িতে মানববন্ধন তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দ শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে মে দিবসের মহাসমাবেশে অংশগ্রহণ ত্যাগীদের মূল্যায়নে কোন তামাশা হলে মেনে নেবেনা তৃণমূল; দায় নিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে! মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস এ শ্রমিক দলের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। মহেশপুরে অনুষ্ঠিত হলো শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবসের আলোচনা।  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন। নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হরিণাকুন্ডুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নওগাঁয় সাংবাদিকদের ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত  
ব্রেকিং নিউজঃ

হরিণাকুন্ডুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : Friday, May 1, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১ নং ওয়ার্ডের পৌর সভার শুড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম আহসান হাবিব (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহসান হাবিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে গ্রামের একটি মাঠের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত থেকেই আহসান হাবিব নিখোঁজ ছিলেন। রাতভর তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাননি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ সকাল ১১ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ থেকে মরদেহটি নামিয়ে উদ্ধার করে। এরপর আইনানুগ প্রক্রিয়ার জন্য মরদেহটি হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd