1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 10:45 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : Monday, January 26, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”শিক্ষাই আলো, ক্রীড়াই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

(২৬ জানুয়ারি) সোমবার সকাল ১০ টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন দাস এর সভাপতিত্বে, ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান-বিন-মুহাম্মদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ জান্নাতুল সুলতানা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ও ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর শাহ্ মোহাঃ সাইফুল মুনীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আঃ মান্নান মৃধা(মাষ্টার), কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মুরাদ হোসেন মিয়া, সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, সহকারী শিক্ষক সুধাংশ কুমার বিশ্বাস, হাট গোবিন্দপুর রক্তরেখা ষুব সংঘের সাধারণ সম্পাদক সরদার মোঃ আইয়ুব হোসেন, সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কালাম মৃধা, সাবেক সদস্য মোঃ কোমর উদ্দিন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসলাম মাষ্টার।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের এমন আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন ও চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd