1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 6:53 am
শিরোনামঃ
সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক যুগলের বিষ পান হাসপাতালে প্রেমিকার মৃ’ত্যু। নেত্রকোনায় হাওরের মাঠে সোনালি ফসল, তবুও কৃষকের মুখে নীরব হতাশা পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আইনমন্ত্রীর আকস্মিক সফর ০৭টি রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামীসহ একাধিক অপরাধী গ্রেফতার পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ।
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন ফারহান আজিম

  • Update Time : Thursday, March 19, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আজ বৃহস্পতিবার নোয়াখালীর হাতিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিলেন প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম। এ ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম বলেন, “হাতিয়ার মানুষের সঙ্গে আমার সম্পর্ক এখন আরও গভীর ও শক্ত হয়েছে। আমি সবসময় এই মাটি ও মানুষের পাশে থাকতে চাই।” তিনি হাতিয়ার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি আরও বলেন, হাতিয়া বিএনপিকে পুনরায় সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তর করতে কাজ করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ফারহান আজিম উল্লেখ করেন, তার পিতা গণমানুষের নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম দীর্ঘদিন ধরে হাতিয়ার উন্নয়নে কাজ করে আসছেন এবং হাতিয়ার মাটিতেই জীবনের শেষ সময় কাটানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই ধারাবাহিকতায় তিনিও হাতিয়ার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

ইফতার মাহফিলে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হাতিয়ার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd