
গাইবান্ধা সদর থানার৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন ধানঘড়া এলাকার বাসিন্দা মোছাঃ মেরিনা বেগমের ছেলে মোঃ তাসিন আহম্মেদ (১২) গত ০২ এপ্রিল ২০২৬ ইং তারিখে নিখোঁজ হয়েছে।
সে সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রেলওয়ে স্টেশন সংলগ্ন আদর্শ দ্বি-মুখী দাখিল মাদরাসায় প্রথম ক্লাস শেষ করে আনুমানিক ১১:০০ ঘটিকায় বাথরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার স্কুল ব্যাগ মাদরাসাতেই পাওয়া গেছে।
নিখোঁজের সময় পরিহিত পোশাক:
আকাশী রঙের পাঞ্জাবী
সাদা পায়জামা
মাথায় সাদা টুপি
পায়ে সাদা কেডস
শারীরিক বর্ণনা:
উচ্চতা আনুমানিক ৪ ফুট
গায়ের রং শ্যামলা
গঠন হালকা-পাতলা
মুখমণ্ডল গোলাকার
চুল কালো ও ছোট
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
বিশেষ অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন,
০১৭২৭৮৪৬৩৭১
০১৭২৬২৫৭১৩১
সবাইকে অনুরোধ-পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
একটি শেয়ারই ফিরিয়ে দিতে পারে একটি মায়ের সন্তানকে।
প্রশাসনের নিকট বিনীত অনুরোধ শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।