1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:50 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

হ্নীলা ইউনিয়নে ফজু সিকদার (বানুর বাপ) বংশের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, June 5, 2026

মোহাম্মদ হোসাইন,
স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ও সম্মানিত ফজু সিকদার (বানুর বাপ) বংশের উদ্যোগে এক বৃহৎ মিলনমেলা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বংশের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক বংশধর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার বংশের সর্বোচ্চ মুরুব্বী ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সিকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি বংশের শক্তি তার ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মধ্যে নিহিত। আমাদের পূর্বপুরুষদের আদর্শকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুসংগঠিত সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বংশের জ্যেষ্ঠ সদস্যরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামাল আহমদ জমিদার, নজরুল ইসলাম, দেলওয়ারুল ইসলাম, রশিদ আহমদ (ইঞ্জিনিয়ার), সফিক আহমদ, বশির আহম্মদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুপ, নাসিরুল ইসলাম সিকদার, সাংবাদিক জাহাঙ্গীর, আনোয়ার, মুফিজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বংশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক অবদান তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট রাখতে নিয়মিত এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

সভায় বংশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বংশের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে বংশের ঐক্য, সম্প্রীতি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, ফজু সিকদার (বানুর বাপ) বংশের এ ধরনের আয়োজন পারিবারিক ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd