1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 11:58 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

২০১৮ সালে সংসদে যাওয়া বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া নেতাকে বয়কটের ডাক বঞ্চিত তিন প্রার্থীর

  • Update Time : Friday, November 7, 2025

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

২০১৮ সালের নির্বাচনে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত তিন জন প্রার্থী। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে নাচোল রেলস্টেশনে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে এই বয়কটের ডাক দেন।

এসময় দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। সভায় উপস্থিত ছিলেন, দলীয় মনোনয়ন ঘোষনার আগে তারেক সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা ৪ জন বিএনপি নেতাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় ২০১৮ সালের বির্তকিত নির্বাচনকে বৈধতা দিয়ে দলের সীধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ তুলে সাবেক এমপি আমিনুল ইসলামকে বয়কটের ডাক দেন তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থী। তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।

বঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, আ.লীগের সাথে আতাত করে সংসদে গিয়েও এলাকার কোন উন্নয়ন করেননি। এমনকি তৃণমূল নেতাকর্মীরাও তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে দলের প্রাথমিক মনোনয়ন নেয়া হয়েছে। এসময় পুনরায় যাচাই-বাছাই করে দলের সীধান্তকে পুনঃবিবেচনার অনুরোধ জানান বিএনপির নেতারা।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে দলীয় সীধান্ত অমান্য করে ও আ.লীগের সাথে আতাতের মাধ্যমে আমিনুল ইসলাম এমপি হিসেবে সংসদে গিয়ে তৎকালীন হাসিনা সরকারকে বৈধতা দেয়। যদিও তিনি নির্ধারিত ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার বছরখানেক আগেই দলীয় সীধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করেন। তবুও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি আমিনুল ইসলামকে। গত সোমবার (০৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া হারুনুর রশীদকেও পুনরায় দলীয় মনোনয়ন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd