মোঃ মনিরুজ্জামান ,মহেশপুর প্রতিনিধি।
ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ কামাল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসাধারণের আস্থা অর্জন করেছেন।
মোঃ কামাল উদ্দিন বর্তমানে মহেশপুর পৌরসভার অধীনে তিন নম্বর ওয়ার্ড নওদা গ্রামের রক্ত বন্ধু ফাউন্ডেশন সংশ্লিষ্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নওদা গ্রাম তিন নম্বর ওয়ার্ড বাজার জামে মসজিদের সভাপতির দায়িত্বে থেকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সবসময় এলাকার উন্নয়ন, কৃষি খাতের প্রসার, এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রামের যুব সমাজের মধ্যে মাদক বিষয়ে সচেতনতা তৈরি ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া সহ তার নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে অনেকেই উপকৃত হয়েছেন।
আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া কামনা করেছেন ও প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, তার সততা, নেতৃত্বগুণ এবং সামাজিক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।