চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :(আহমদ রেজা)
মহেশপুর নিউজ২৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা–কর্ণফুলী (আসন-১৩) এলাকায় বিএনপির সমর্থনে ধানের শীষের পক্ষে টানা নবম দিনের মতো হাউস ক্যাম্পিং ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে ভোটারদের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক দাঁড়িপাল্লা ও মোমবাতির তুলনায় ধানের শীষ প্রতীকে ভোটারদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, সাবেক চট্টগ্রাম বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব সানোয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোখাদ্দেস খান সুজন, ভক্তিয়ার, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য মো. জসিমউদ্দীন, আনোয়ারা উপজেলা বিএনপির থানা সভাপতি মো. তারেক, মনির আলম, মো. রাশেদ, তুহিন, রশিদ মাঝি, মো. হেলাল, জসীমউদ্দিন (কালু), সাজ্জাদ চৌধুরী, কায়ুম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন রিকশা চালক সমিতির সদস্যবৃন্দ, ফেরিঘাট টিকাদার সমিতির সদস্য, সিইউএফএল ফেরিঘাট নৌকা চালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও উপস্থিত ছিলেন তরুণ নেতাকর্মীরা এবং সাবেক এমপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকিব। তিনি বলেন, আনোয়ারা-কর্ণফুলী আসন-১৩ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং আনোয়ারা-কর্ণফুলীর মাটি ও মানুষের সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।