
মহেশপুর ঝিনাইদাহ সংবাদদাতা।
ঝিনাইদহের মহেশপুরে আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে হতে যাওয়া ১১ দলীয় কর্মসূচি ঢাকা খুলনা কুষ্টিয়ার লংমার্চ নিয়ে বিকাল ৪ঃ০০ টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বাইতুন নূর ভবনে।
বাংলাদেশ জামাতে ইসলামী ঝিনাইদাহ জেলা শাখার উদ্যোগে মহেশপুর বাইতুন নূর ভবনে ১১ দলীয় লংমার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের সর্বস্তরে দলীয়করণ, তেল ,গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গনভোটের রায় বাস্তবায়ন না করা সহ অতীতের মতো সৈরশাসকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ঢাকা খুলনা কুষ্টিয়া লংমার্চের ঘোষণা দিয়েছে। এই লং মার্চ বাস্তবায়নের জন্য সর্বস্তরে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দায়িত্বশীলগন। এই লং মার্চ বাস্তবায়নের প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঝিনাইদাহ জেলা শাখার সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের মাননীয় এমপি মোঃ মতিয়ার রহমান, জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, মহেশপুর উপজেলা শাখার আমির ফারুক আহমেদ, উপজেলা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ , মহেশপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।