1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 10:28 am
শিরোনামঃ
আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদগা মাঠের পারে আল্লামা রুহুল আমিন সাহেবের রুহের মাগফিরাত কামনারতে ইফতার ও মাহফিল ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত নিরাপত্তা চান মুক্তি যোদ্ধা ইউসুফ আলী

  • Update Time : Monday, December 1, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে ভীটে মাটি থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তার বসত বাড়িতে দিনে রাতে উৎপাত করা হচ্ছে, কেটে ফেলা হয়েছে বাড়ির পাশে লাগানো মেহগনি,নিম,জাম এবং সুপারী গাছসহ সবজি ক্ষেত। কেটে ফেলা সেইসব গাছ হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বিচার চান প্রশাসনের কাছে।
ইউসুফ আলী ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান তিনি একজন মুক্তিযোদ্ধা তার পরিবারের উপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হচ্ছে,মেরে ফেলার হুমকী দেয়া হচ্ছে।

কারা এই হামলা নির্যাতন করছে এমন প্রশ্নে তিনি জানান, কারোর নাম বলা সম্ভব নয় এতে বিপদ আরো বেড়ে যেতে পারে। তবে তার বাড়ির পাশের অন্য একটি ভিটে জমিতে লাগানো ফসল কেটে দেয়ার সময় চাঁনপাড়া এলাকার ওহেদ আলী এবং তার পুত্র মাদকাসক্ত সুজনকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশি পুলিশ সদস্য ওলিয়ার মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম এবং তার মেয়ে রিনা পারভিন। সে সময় সন্ত্রাসী সুজন,ওয়াহেদ আলী এবং সাজেদা খাতুন সেজি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় রিনা ঝিনাইদহ আদালতে একটি মামলা করেন। মামলা নং সি আর ২১/২০২৫। বিচারাধীন সেই মামলায় ইউসুফ আলীকে স্বাক্ষী করা হয়।

এ বিষয়ে চাঁনপাড়ার হারুন নামের একজন জানান তাদের এই বিরোধ দীর্ঘ দিনের, স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন লাভ হয়নি। তবে ইউসুফ আলী ক্ষতিগ্রস্ত এটা ঠিক। তিনি জানান আদালতে যেহেতু মামলা আছে সেখানেই সমাধান আসতে পারে। এ বিষয়ে সুজনের মা সেজি জানান তারা নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। ইউসুফ আলীর গাছ কাটার বিষয়টিও সাজানো। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd