
মোঃ রবিউল ইসলাম,স্টাফ ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ আগুনে ভষ্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান। ২১'ই জানুয়ারী বুধবার দিবাগত রাত ১০.৩০ মিনিটে গাজীপুর গ্রামের কামাল উদ্দিন কালুর মুদি ও চায়ের দোকানে এ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
কামাল উদ্দিন কালু জানান, আমার এই দোকানই ছিলো আমার একমাত্র উপার্জন সম্বল। অগ্নিকান্ডে দোকানের অবকাঠামো ও মালামাল সহ আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে স্থানীয় সুত্রে জানাযায়।
এদিকে স্থানীয়রা হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন ফায়ার সার্ভিসের গাফিলতির জন্য'ই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গিয়েছে।এসময় ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিলে ফুলবাড়িয়া বাজারে বিপরিতে তাদেরকে অবরুদ্ধ করে জনতা এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।
হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের টিম লিডার ফরহাদ হোসেনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে বৃহস্পতিবার ২২ জানুয়ারী তিনি বলেন, এই ঘটনায় সরাসরি আমরা কোন সংবাদ পায়নি। ভুক্তভোগীরা ৯৯৯ লাইনে ফোন দেয় এবং আমরা মেসেজ পাওয়া মাত্রই ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিই এক পর্যায়ে স্থানীয় জনতা আমাদের কে অবরূদ্ধ করে রাখে। পরে জনতা ভূল বুঝতে পেরে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন। তাৎক্ষনাত অবরুদ্ধ এড়িয়ে আমরা ফায়ার সার্ভিসের টিম ঘটানা স্থল পরিদর্শন করি।