1. admin@moheshpurnews24.com : admin :
February 22, 2026, 11:07 pm
শিরোনামঃ
বিপি দিবস উপলক্ষে রোভারদের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন বসতবাড়ীতে অনধিকার প্রবেশ, শ্লীলতাহানি, মারধর, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার অসুস্থ জামায়াত নেতা ইকবাল হুসাইন কে দেখতে হাসপাতালে জান এমপি আবু তালেব মন্ডল ‎সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই শুরু হবে যৌথ অভিযান-প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এমপি আবু বকরের কর্মতৎপরতা শুরু নোয়াখালীর বেগমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই সাংসদ ইলেন ভুট্টো কে ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের শুভেচ্ছা । চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১
ব্রেকিং নিউজঃ

নোয়াখালীর বেগমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • Update Time : Sunday, February 22, 2026

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিহত মোঃ আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মামা মো. আজাদ বলেন, দুই বছর আগে আহাদের মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ। শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের মাকে জানান, সে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি।

এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল। রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে অটোরিকশার এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd