1. admin@moheshpurnews24.com : admin :
March 27, 2026, 8:05 pm
শিরোনামঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ছুটির দিন সন্ধ্যায়ও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা ​জাজিরায় ৪ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার চেষ্টা: মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নবনির্মিত ভবনে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক চোরের মত লুকিয়ে আছেন বাঙ্কারে পলাশবাড়ীতে পুলিশের উপর হামলার ঘটনায় জামায়াত নেতা মিজান গ্রেফতার নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা অস্বীকার, সংবাদ প্রকাশের প্রতিবাদ টেকনাফ থেকে কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ, আটক ৫
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ ৮ নেতার পদত্যাগ

  • Update Time : Friday, March 27, 2026

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা কমিটির আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তারা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী জেলা আহবায়ক মোঃ আলিউল হক জানান, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে তারা সাংগঠনিক কাঠামো অনুযায়ী দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তারা দলীয় সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না।

তিনি আরও বলেন, দল পরিচালনায় নিজেদের সীমাবদ্ধতা ও ব্যর্থতা স্বীকার করেই আহবায়কসহ মোট ৮ জন নেতাকর্মী স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় সকল পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগকারী অন্য নেতাদের মধ্যে রয়েছেন— জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সবুর জেন্টু, মোঃ সাইদুর রহমান ও শেখ ওলিউল ইসলাম কাফি; সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নাজমুল হুদা খান রুবেল; যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া; সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং নির্বাহী সদস্য মোঃ তসিকুল আজম বাবু।
জেলা পর্যায়ে একসঙ্গে একাধিক নেতার পদত্যাগে দলটির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd