1. admin@moheshpurnews24.com : admin :
June 7, 2026, 7:32 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার ডিবি পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক জিডি করা হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার যশোরের বাঘারপাড়া উপজেলা ক্ষেত্রপালা বিদ্যুতের লাইনকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর দূর্গাপুরে ট্রলিচাপা’য় শিশু আহত নীলফামারীতে পরিবেশ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপের দাবিতে সনাকের মানববন্ধন মোবাইল‘চুরির অভিযোগে’ নাসিরনগরের ২ যুবকের মাথা ন্যাড়া নাসিরনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কে এম বশির উদ্দিন তুহিন এর জনসংযোগ আগামী প্রজন্মকে বাঁচাতে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান হোসেনপুরে অবৈধ বরফ ও আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধ
ব্রেকিং নিউজঃ

আগামী প্রজন্মকে বাঁচাতে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

  • Update Time : Sunday, June 7, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা আগামী প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে বাঁচাতে এর বহুমুখী ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।
​গত ৬ জুন, শনিবার বিকেলে তামাকবিরোধী জোটভুক্ত সংগঠন ‘পোফ’ (POFE) এবং ‘প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা’ (পিজেএস)-এর যৌথ উদ্যোগে যশোরের পোফ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।
​পোফের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার (পিজেএস) পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তামাক ও নিকোটিনের আসক্তি তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে হলে এখনই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তামাকের মরণনেশায় এই প্রজন্মকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মহিতোষ কুমার দে, নুসাইবা সোহেলী, বিনয় কুমার কুন্ড ও মো. মাসুদুর রহমান প্রমুখ।
​অনুষ্ঠান শেষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বক্তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd