নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে মাঠ পর্যায়ের
খামারীদের অংশগ্রহণে” গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক দিনব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজিত,(৮ জুন) সোমবার
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর
২টা পর্যন্ত বোয়ালমারী উপজেলার কাদিরদী ব্র্যাক অফিসে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে খামারীদের দক্ষতা বৃদ্ধি ও আয় বৃদ্ধি নিশ্চিতকরণে ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
দিনব্যাপী খামারী প্রশিক্ষণে, গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি খাদ্য ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও রেকর্ড সংরক্ষণ, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।
কাদিরদি ব্র্যাক অফিসের
শাখা ব্যাবস্থাপক সুফল দাস এর সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানের
প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ফরিদপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক।
এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নিরঞ্জন মিত্র , ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী (এআইএসপি)
সুকুমার দাস ও গৌর কুমার।
অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন, ফরিদপুর ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার এস.এম. মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে কলমে উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়
প্রশিক্ষণে বক্তারা, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধের উৎপাদন বৃদ্ধি ও খামারের লাভজনকতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব হবে বলে জানান।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যপী এই ধরণের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।