1. admin@moheshpurnews24.com : admin :
June 9, 2026, 7:19 pm
শিরোনামঃ
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির ফরিদপুরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে ‎বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত গ্রেফতার ‎ ‎ কালীগঞ্জে পৈত্রিক জমি দখল ও হামলার অভিযোগে আদালতে মামলা, ভুক্তভোগীর বিরুদ্ধে পাল্টা মানববন্ধনের নিন্দা বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী আটক কার্ড আছে, টাকা নেই— ডাচ-বাংলার এটিএম সংকটে দিশাহারা গ্রাহক সাদুল্লাপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার খাল নেই, তবুও কোটি টাকার সেতু: অপচয়ের অভিযোগ, বিপাকে কয়েকটি পরিবার
ব্রেকিং নিউজঃ

কালীগঞ্জে পৈত্রিক জমি দখল ও হামলার অভিযোগে আদালতে মামলা, ভুক্তভোগীর বিরুদ্ধে পাল্টা মানববন্ধনের নিন্দা

  • Update Time : Tuesday, June 9, 2026

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভূমি মালিক সাইদুল ইসলামকে মাদক ব্যবসায়ী বানানো সহ নানান ষড়যন্ত্রের অভিযোগ প্রতিপক্ষ কতিপয় গ্রামবাসী ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত রবিবার ( ৭ জুন) দুপুরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে মিথ্যা, বানোয়াট, মানববন্ধনের বিরুদ্ধে মঙ্গলবার ( ৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ভূমি মালিক। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ ও স্মারক লিপির সূত্র ও ভুক্তভোগী ভুমি মালিক সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা মাগুরালি গ্রামের মৃত আবুল হোসেন সরদারের পুত্র সাইদুল ইসলাম সরদার জানান মাগুরালি মৌজা ৮৪৪ দাগে আমাদের পৈত্রিক সোয়া ৩ বিঘা জমি চান্দের পুকুর নামক দখলের পায়তারা করে আসছে। গত ২৬ মে স্থানীয় চিহ্নিত আওয়ামী তাঁতি লীগের সেক্রেটারি রাজ্জাক, ছাত্রলীগের সভাপতি মামুনের নেতৃত্বে এলাকার একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার রেকর্ডীয় জমিতে জোরপূর্ব রাস্তা নির্মাণের চেষ্টা করে। আমি এবং আমার লোকজন বাধা দেওয়ায় আমাদেরকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে। উক্ত ঘটনায় আমি কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৭ জুন রবিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করতে যাই এবং করি। মামলা নং দ্রুত বিচার ৪২/২৬(কালি)। এই সুযোগে এলাকার কতিপয় কিছু নারী-পুরুষ নিয়ে আমাকে সমাজে হেও , মান সম্মান ক্ষুন্ন করার জন্য মাদকাসক্ত ও আওয়ামী দোসর বানানো সহ নানান সম্মান হানির চেষ্টায় উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগেও বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট মীমাংসার জন্য বসবাসিতে পথের জন্য কিছু জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে রেকর্ডিয় সম্পত্তি দখলের জন্য নানান ষড়যন্ত্র চালিয়ে আসছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd