1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 9:12 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন মুদিদোকানে অভিযান ১০৮ বোতল রেইটিফাইভ স্পিরিটসহ আটক ১

  • Update Time : Wednesday, June 10, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেইটিফাইভ স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত(৯ জুন ২০২৬ইং)রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গাইবান্ধার একটি টিম সাদুল্লাপুর থানাধীন ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মীরপুর বাজারের একটি মুদিদোকানের ভেতরে তল্লাশি চালিয়ে কাঠের র‌্যাকের দ্বিতীয় তাক থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

জব্দকৃত স্পিরিটের প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে তরল পদার্থ ছিল। উদ্ধারকৃত মোট স্পিরিটের পরিমাণ ১০ দশমিক ৮ লিটার এবং এর স্থানীয় বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অভিযানকালে মীরপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে মোঃ শাহিন আহমেদ ওরফে( সুমন) (৩৫)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ ও রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আবেদন করেছেন। জব্দকৃত আলামত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd