1. admin@moheshpurnews24.com : admin :
July 23, 2026, 8:47 am
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে অবৈধভাবে গরু জবাই ও বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে জরিমানা রাজশাহীতে ভূয়া কবিরাজের প্রতারণা সমাজ গঠনে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশেরমাদকমুক্ত সচেতনতামূলক উদ্যোগ প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন টেকনাফের জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ গোবিন্দগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন বিদায়, হে প্রিয় ক্যাম্পাস, বিদায়”—৩১ বছরের কর্মজীবন শেষে আবেগঘন বিদায়ী বার্তা জলিলপুর মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী
ব্রেকিং নিউজঃ

টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ

  • Update Time : Thursday, June 11, 2026

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতৈল্ল্যা চাকমা পাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় সাবেক কৃষক দল নেতা আলী হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল দুর্বৃত্ত আলী হোসেনকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় তিনি প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও কাঠের টুকরো দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। হামলায় তিনি গুরুতর আহত হন এবং শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হন।

অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করান।

চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতাল-এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী আলী হোসেন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কৃষক দল সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার পরিবারের সদস্যরা দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়েরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd