নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে,(গত১০ জুন) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সালথা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এর সভাপতিত্বে, সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আসিকুর সিদ্দিকী।
বক্তারা সেমিনারে নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, বিদেশে যাওয়ার পূর্বে ভিসাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র যথাযথভাবে যাচাই-
বাছাই করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে, ভাষা, জ্ঞান শিখে যেতে হবে। কিন্তু সচেতনতার অভাবে অনেক মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যায়। এরজন্য জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় তথ্য জেনে বিদেশে পাড়ি জমানোর পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সরকার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
সেমিনারে বিভিন্ন সরকারি-
বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।