1. admin@moheshpurnews24.com : admin :
June 11, 2026, 8:01 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত কক্সবাজারে ফিটমাইন্ড একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চবি ক্যাম্পাসে জোবাইক সেবা চালু মসজিদের জমি অবৈধ দখলের দাবী।  তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা গোল্ডেন এ-প্লাস পাওয়া হাতে এখন ক্যান্সারের রিপোর্ট নিভে যাচ্ছে টুঙ্গিপাড়ার অন্তরের স্বপ্ন ফবিদপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

চবি ক্যাম্পাসে জোবাইক সেবা চালু

  • Update Time : Thursday, June 11, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে চাকসুর উদ্যোগে জোবাইক সেবা কার্যক্রম আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় চাকসু ভবনের সামনে) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১০টি ইলেক্ট্রিক বাইসাইকেলের মাধ্যমে জোবাইক সেবা পুনরায় চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো জোবাইক সেবা চালু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সহজ হবে। আয়তনে বড় এবং পাহাড়ি ক্যাম্পাস হিসেবে এটি আমাদের শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করি। এক্ষেত্রে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। উপাচার্য চাকসুর প্রতিনিধি এবং জোবাইকের প্রতিষ্ঠাতা মেহেদী রেজাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় আরও বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এসময় আরও উপস্থিত ছিলেন চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভুঁঞা।

চাকসুর প্রতিনিধিরা জানান, প্রাথমিকভাবে ৪০ দিনের জন্য ১০টি প্যাডেল-অ্যাসিস্ট জো বাইক চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি জোনে এসব বাইকের পার্কিং সুবিধা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা জো বাইকের মোবাইল অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাইক চালু ও বন্ধ করতে পারবেন। পরীক্ষামূলক পর্যায়ে সেবাটির ভাড়া প্রতি মিনিট ১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। চাহিদা ও ব্যবহারকারীদের সাড়া বিবেচনায় পরবর্তী পর্যায়ে প্রায় ১০০টি প্যাডেল-অ্যাসিস্ট জোবাইক চালুর পরিকল্পনা রয়েছে। তখন শিক্ষার্থীদের জন্য ভাড়া প্রতি মিনিট ৮০ পয়সা নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd