মো: মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি।
বাংলাদেশে জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার উদ্যোগে ১২/০৬/২৬ ইং তারিখ গত শুক্রবার বাদ মাগরিব মহেশপুর বাইতুন নূর ভবনে অনুষ্ঠিত হয় পৌর যুব সমাবেশ।
বাংলাদেশের জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখা কে আরো সুসংগঠিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বাদ মাগরিব বাইতুল ভবনে অনুষ্ঠিত হলো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক যুবকদের নিয়ে যুব সমাবেশ।
উক্ত পৌর যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও জামাত মনোনীত আগামী পৌর মেয়র পদপ্রার্থী জনাব ইসমাইল হোসেন পলাশ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর পৌর শাখার সম্মানিত আমির জনাব নওফেল হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার সম্মানিত সেক্রেটারি ও যুব বিভাগের সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক মতিয়ার রহমান তার বক্তব্যে যুবকদেরকে আগামী ভবিষ্যৎ নির্মাণের ব্যাপারে সজাগ থাকতে বলেন এবং যুব সমাজ ধ্বংসের জন্য মাদক কে না বলেন। সংসদ সদস্য মতিয়ার রহমান যুবকদের উদ্দেশ্যে দেশের ও মহেশপুর কোটচাঁদপুর এলাকার সাম্প্রতিক বিষয় নিয়ে বলেন, রক্ত গরম হবে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ একটা সমাজ সুষ্ঠুভাবে বিনির্মাণের জন্য যুবক তরুণদের ভূমিকা সবচেয়ে অগ্রগামী। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা থানা সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন পলাশ তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপরই গুরুত্ব দিতে হবে। সমস্ত পরিস্থিতির মোকাবেলায় ধৈর্য ধারণ করতে হবে, নিজের মান উন্নয়ন করতে হবে। এছাড়া অন্যান্য বক্তারা যুবকদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন এবং যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার বলিষ্ঠ আহব্বান জানান।