1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 4:32 pm
শিরোনামঃ
৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই।
ব্রেকিং নিউজঃ

পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন

  • Update Time : Saturday, June 13, 2026

ঝালকাঠি প্রতিনিধি :
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিনের উদ্যোগে এ কর্মসূচির সূচনা হয়। এ সময় ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণ, ইউনিয়ন পরিষদ চত্বর এবং বিভিন্ন সড়কের পাশে উন্নত জাতের আম গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লা, ঝালকাঠি পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও ছাত্রনেতা আসিফ আল ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক মোঃ আসলামসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পোনাবালিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়কের পাশে পর্যায়ক্রমে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd